শতাব্দীর মান ভাঙ্গাতে কি ময়দানে কুনাল?
দি নিউজ লায়ন ; সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়ের মান ভাঙ্গাতে কি তার বাড়িতে ছুটলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ? অভিমানী সাংসদের মান ভাঙাতে কুণাল ঘোষকে কি দূত করে পাঠাল তৃণমূল কংগ্রেস?
জানা গিয়েছে, শুক্রবার দুপুরে শতাব্দী রায়ের বাড়িতে প্রায় ১ ঘণ্টা বৈঠক করেন কুণাল। তবে এই বৈঠক প্রসঙ্গে রাজনৈতিক মহলের ধারনা, শতাব্দীর মান ভাঙাতেই কুণালের মাধ্যমে তৃণমূলের এই পদক্ষেপ। যদিও বিষয়টি নিয়ে প্রকাশ্য এই নিেয় মুখ খুলতে চাননি কুণাল ঘোষ। তিনি দাবি করেছেন পুরনো বন্ধুর সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। তবে কুনাল শতাব্দী বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে কিন্ত জল্পনা ছড়াচ্ছে, সম্ভবত শতাব্দীর মান ভাঙ্গাতেই দলের হয়ে কুনাল তার কাছে যান।

Post a Comment